![]()
ঝালকাঠি: চরিত্র গঠন নেতৃত্বে দক্ষতা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠা এবং সেবা স্কাউটসের মূলমন্ত্র এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ঐহিত্যবাহী আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের রোভার স্কাউটস ইউনিটের বার্ষিক মহড়া ও তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৮ ফের্রুয়ারী) দিনবর উপজেলার ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলারচরে এ মহড়া ও জলসা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় কলেজ ইউনিটের আয়োজনে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে শপথ পাঠ ও পতাকা নামানোর মাধ্যমে এ কর্মসূচী সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ সাংবাদিক মোহাম্মদ আবদুল হালিম।
বার্ষিক মহড়া ও জলসা পরিচালনা করেন কোর্স লিডার সহকারি অধ্যাপক মো.জাহাঙ্গির আলম।
উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক মো.ইউসুফ আলী খান, লায়লা আরজুমান্দ বানু, শরীরচর্চা শিক্ষক স্কাউট লিডার মো.আবদুল জলিল খান।
সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান, সাংবাদিক সাকিবুজ্জামান সবুর ও মো.শাহ জামাল।
এন/ এন
বাংলাদেশ সময়: ২১:১৪:১৩ ৪৬ বার পঠিত | ● কাঁঠালিয়া ● বার্ষিক মহড়া ● রোভার স্কাউট