![]()
ভোলা-৪ আসন: বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আমারা এমন একটি দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছি যাদের স্বাধীনতা সার্বোভমত্বে অবদান ছিলো না। তারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলো। এরা দাসত্বের শৃঙ্খলকে সেদিন আলিঙ্গন করেছিলো। শুধু তাই নয়, ওরা আমাদের কম বয়সী মা-বোনদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিলো। মা-বোনদের সম্মান, ইজ্জত ওরা সেদিন নিলামে তুলেছিলো। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে পাক বাহিনীর কাছে হত্যা করার জন্য তুলে দিয়েছিলো।
সোমবার বিকাল সাড়ে ৫ টায় চরফ্যাসন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,গত ১৬ বছরে ওরা একই চেহারায় আবির্ভুত হয়েছিলো। ফ্যাসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে। আওয়ামী লীগ ক্ষমতার সময় তাদের মন্ত্রী, এমপিসহ বড় বড় নেতারা বলেছেন তারা ক্ষমতা থেকে নেমে গেলে ৫ লাখ আওয়ামী লীগ নেতা-কর্মী নিহত হবেন। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপির হাতে একজনও আওয়ামী লীগ নেতা-কর্মী মারা যায়নি। বিএনপির কাছে দেশের সব মানুষ নিরাপদ। এটাই প্রামন।
তিনি আরো বলেন, গত ১৬ বছর দেশে আইন ছিলো আদালত ছিলো কিন্তু ন্যায় বিচার ছিলো না। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার নির্বাচন। চরফ্যাসন ও মনপুরা উপজেলার উন্নয়নের আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীকে বিজয় করার অনুরোধ করেন তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য এডভোটেক বিলকিস জাহান শিরীনসহ কেন্দ্রীয় ও ভোলা জেলা-উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২৩:০৯ ১০৫ বার পঠিত | ● চরফ্যাসন ● নুরুল ইসলাম নয়ন ● বিএনপি