ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

ভেড়ামারায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬


ভেড়ামারায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ
কুষ্টিয়া: ভেড়ামারায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ভিক্ষুক মুক্ত ভেড়ামারা উপজেলা গড়ার প্রত্যয়ে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া ছাগল/ছাগী ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এমদাদুল ইসলাম বিশ্বাস, পশু হাসপাতালের কর্মকর্তা ডাঃ আব্দুর রউফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার রাজিব দাশ গুপ্ত, বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, প্রমূখ। প্রত্যেক কে ২ টা করে ছাগল বিতরণ করা হয়।

ভিক্ষুকরা এক জোড়া করে ছাগল উপহার পেয়ে খুব খুশী। তারা এই ছাগল পালন করে আরো ছাগল বৃদ্ধি করায় প্রত্যয় ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪০:০৭   ৪৩ বার পঠিত  |