ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন

কাঁঠালিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬


 কাঁঠালিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন
ঝালকাঠি: সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ১২৫ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের কাঁঠালিয়া উপজেলার ৪০টি কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
তবে উপজেলার কয়েকটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটার উপস্থিতিও ছিলো সন্তোষজনক।
‎সরেজমিনে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল অনেক বেশি। দুপুরের সময় ভোটারের উপস্থিতি ছিল কম। তবে নারী ভোটারের উপস্থিতি ছিল চোঁখে পড়ার মতো।
দুপুরে আওরাবুনিয়া ভোট কেন্দ্র এলাকায় ১৭ হাজার টাকাসহ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য অলিউর রহমানকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এছাড়া শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সামনে থেকে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাইনুল হক সোহাগকে আটক করে সেনাবাহিনী। কয়েক ঘন্টা পরে তাকেও মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রতিটি কেন্দ্রই ৫০ থেকে ৬০ শতাংশ ভোট পড়েছে। কাঁঠালিয়া সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ, কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ, আমুয়া স্টীমারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, চেঁচরী রামপুর মাধ্যমিক বিদ্যালয়, পুর্ব মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটিখালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়, বলতলা মাধ্যমিক বিদ্যালয়, বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আওরাবুনিয়া মডেল হাই স্কুল ও আওরাবুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে এসব চিত্র দেখা যায়।
উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মাহাদি রব্বানীর অভিযোগ কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে বিএনপি কর্মীরা ভিতির সৃষ্টি করে। দুপুরে হেতালবুনিয়া কেন্দ্রের সামনে শিবির কর্মী রবিউল ইসলাম ও নাহিদ হোসেনকে মারধর করে বিএনপির কর্মীরা। শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুরের পর দাড়ি পাল্লার এজেন্টদের কেন্দ্র ঢুকতে বাঁধা দেয় বিএনপির কর্মীরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা কক্ষে প্রবেশ করে।
কোন ধরনের অভিযোগ না করে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকন জানান, সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।
সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন জানান, আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও নজরদারীর মাধ্যমে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:০০   ৩২ বার পঠিত  |