ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » রাতের আধারে সরকারি জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

রাতের আধারে সরকারি জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে


মাহবুবুর রহমান টিপু, ( ঢাকা )
প্রকাশ: সোমবার, ২ মার্চ ২০২৬


ঢাকা: দোহার পৌরসভায় সরকারি জমিতে রাতের আধারে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মুছলেম উদ্দিনের বিরুদ্ধে। রোববার রাত ১০ টার দিকে থানার মোড় এলাকায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের আঞ্চলিক মহাসড়কের পাশে এঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।
এ সময়ে এসিল্যান্ড তাসফিক সিবগাত উল্লাহ অভিযুক্তকে বৈধ কাগজ নিয়ে আগামীকাল সোমবার ভূমি অফিসে আসতে বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন দোহার থানা ওসি আবু বকর সিদ্দিক ও পরিদর্শক (তদন্ত) মো. নুরুন্নবী এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।
এবিষয়ে যুবদল নেতা মুছলেম উদ্দিন বলেন, এটি তার নিজস্ব জমি। সরকারি রাস্তায়ও তার কিছু জমি রয়েছে। তিনি আরও বলেন, দিনে জায়গা পরিস্কার করেছি তাই রাতে কাজ শুরু করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪১:৩৪   ৬৭ বার পঠিত  |