ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সদরপুরের পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ

সদরপুরের পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ


সাব্বির হাসান,সদরপুর (ফরিদপুর)
প্রকাশ: সোমবার, ২ মার্চ ২০২৬


সদরপুরের পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে  অবৈধ মাছের বাঁধ উচ্ছেদ
ফরিদপুর: পদ্মা ও আড়িয়াল খা নদীতে আড়াআড়ি করে অবৈধভাবে স্থাপন করা ইলিশ মাছ ধরার একাধিক বাঁধ বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালতের হাকিম ও সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। আজ সোমবার ১০টা থেকে থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে নদীর চরনাছিরপুর ইউনিয়নের কাড়াল কান্দি, হাওলাদার কান্দি এলাকার তিনটি বড় আকৃতির স্থাপনকরা বাঁশ ও অবৈধ জালের তৈরি জাটকা শিকারের বাঁধ ভেঙ্গে ফেলা হয়। অভিযানের টের পেয়ে জেলেরা তাদের জাল ফেলে নদীতে নৌকা নিয়ে পালিয়ে যায়।
ওই সময় বাঁধ থেকে প্রায় কয়েক হাজার গুটি,কারেন্ট জাল উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত ওই জালের মূল্য প্রায় আট লক্ষাধিক টাকা। পরে জালগুলো চন্দ্রপাড়া নদীর ঘাট এলাকা পুড়িয়ে ফেলা হয়। অভিযানে প্রায় ২০ কেজি জাটকা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
পজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন। সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, অবৈধ বাঁধের কারণে নদীর স্বাভাবিক স্রোত ব্যাহত হচ্ছিল এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছিল। অবৈধ বাঁধগুলো অপসারণে কাজ করা হচ্ছে এছাড়াও অবৈধ জাল উদ্ধারসহ ও বাঁধ ভেঙ্গে দেওয়া হচ্ছে।

অভিযান চলাকালে কয়েকজনকে সতর্ক করা হয় এবং পুনরায় বাঁধ স্থাপন না করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন। বাঁধকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৮:১৯   ৩২ বার পঠিত  |