ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে শিশুকে ধর্ষণের অভিযোগ

বাউফলে শিশুকে ধর্ষণের অভিযোগ


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ২ মার্চ ২০২৬


 বাউফলে শিশুকে ধর্ষণের অভিযোগ
পটুয়াখালী: বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে লালুশাহ(৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। রবিবার সন্ধায় উপজেলার ধানদী গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত লালুশাহ উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের ৬ নং ওয়ার্ডেও বাসিন্দা। এ ঘটনার পর লালুশাহ পলাতক রয়েছেন। এরা সম্পর্কে নানা নাতী।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রবিবার (১ মার্চ) সন্ধ্যার দিকে ধানদী গ্রামে একটি খালি ঘরে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন লালুশাহ।বিষয়টি জানার শিশুটির পরিবার প্রথমে অভিযুক্তের ছেলে ওয়ার্ড চৌকিদার মহিবুল্লাহকে জানায়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য রবিবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাউফল হাসপাতালের ডাক্টার মো. শাহরিয়ার আল কাইয়ুম জানান, প্রাথমিক পরীক্ষার পর শিশুটির শারীরিক অবস্থা বিবেচনা করে ফরেনসিক রিপোর্টের জন্য রবিবারই শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান,এ বিষয় পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। ঘটনা জানার পর আমরা ভুক্তভোগীর পরিবারের খোঁজ খবর নিয়েছি। ভিকটিমকে ফরেনসিক পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লালুশাহ পালিয়ে রয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:৪৪   ৭৫ বার পঠিত  |