ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৪ মার্চ ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় সিএনজি-কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১

ভেড়ামারায় সিএনজি-কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ ২০২৬


ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় ৪ মার্চ (বুধবার) সিএনজি ও খড়িবাহী কাঁকড়া ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ১০ মাইল নিবাসী মোজাম্মেল মণ্ডলের ছোট ছেলে মোঃ রূপচাঁদ ইসলাম (পাগলু) নামে একজন নিহত হন।

৪ মার্চ কাজের উদ্দেশ্যে ১০ মাইল থেকে সিএনজিযোগে ভেড়ামারার দিকে রওনা হন। পথিমধ্যে ৮ মাইল সংলগ্ন এলাকায় একটি খড়িবাহী কাঁকড়ার সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোঃ রূপচাঁদ ইসলাম (পাগলু) নামে একজন নিহত হন।

এ সময় সিএনজির চালক ও কাঁকড়া ট্রলির ড্রাইভার পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানায় জানালে ভেড়ামারা থানা হাইওয়ে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে রূপচাঁদ ইসলাম (পাগলু)র মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:৪১   ২১ বার পঠিত  |