![]()
নীলফামারী: ডোমারে লাইসেন্স ছাড়া বিএডিসির সার বিক্রির দায়ে নুর আলম নামে এক অবৈধ সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার গোমনাতী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে মো. নুর আলম নামে এক ব্যক্তিকে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী নিবন্ধন ছাড়া সার সংরক্ষণ ও বিক্রয় এর জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোমনাতী বাজার সংলগ্ন এলাকায় অবৈধ সার ব্যবসায়ীমো. নুর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরও জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১৯:৫৬ ১১০ বার পঠিত | ● জরিমানা ● ব্যবসায়ী ● সার