![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলা শহরের বাসস্টান্ডে ইফতারের সময় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলা শহরের বাসস্টান্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমান দশ লক্ষাধিক টাকা। এ দাবী ক্ষতিগ্রস্থ্যদের। জানাগেছে, বুধবার ইফতারের সময় বাসস্টান্ডের রুপালী ব্যাংকের দক্ষিন পার্শ্বের একটি টিনসেড ঘর থেকে আগুনের সুত্রপাত। মূর্হুতের মধ্যেই আগুন পাশের আরো ৩টি কাঠের ঘরে ছড়িয়ে পড়ে।
পুড়ে যাওয়া ঘর মালিক পারভেজ হোসেন জানান, ইফতারের ঠিক আগ মুর্হুতে তাদের একটি খালী ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখে। এরপর আগুন তাদের অপর তিনটি কাঠের ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবদুল ওয়াদুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। থানার ওসি আবু নাছের রায়হান জানান, তদন্তে অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যাবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৩:০৫ ২৭ বার পঠিত | ● অগ্নিকান্ড ● কাঁঠালিয়া