![]()
ময়মনসিংহ: তারাকান্দা উপজেলায় ২০২৫-২০২৬ আর্থ বছরের এডিপির আওতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের (বালিকা) মাঝে বয়:সন্ধির স্বাস্থ্যগত বিষয়ক আলোচনা সভা ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে রুমে এ আলোচনা সভা ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আয়েশা আখতার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীম জাহান তন্বী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ।
এ সময় শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৮:৩২ ২৫ বার পঠিত | ● তারাকান্দা ● ন্যাপকিন ● বিতরণ ● শিক্ষার্থী ● স্যানিটারী