ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৮ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা

কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬


কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রাপিরোজপুর: কাউখালীতে রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনের, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভানেত্রী সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি জাহানূর বেগম, সহ-সাধারণ সম্পাদক কুমকুম ভট্টচার্য,লিগ্যাল এইড সম্পাদক মাহফুজা খাতুন,নারী নেত্রী সুমা আক্তার, শামীমা আক্তার প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩১:৩৮   ১৪ বার পঠিত  |