![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।
সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সেগুলো সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভাতে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। গণহত্যা দিবস স্মরণে ওই দিন রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে ১ মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ১৯৭১-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কালরাত্রিতে নিহতদের আত্মার শান্তি কামনায় জোহর নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হবে।
দিবসের শুভ সূচনায় উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনি করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তি যোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। প্যারেড মাঠে কুচকাওয়াজ, সমাবেশ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হবে। এ বছর জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে স্বাধীনতা দিবসে ভবনে আলোকসজ্জা না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫৮:৫৪ ৫৮ বার পঠিত | ● প্রস্তুতিমূলক ● ভেড়ামারা ● সভা