ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনের প্রভাশালীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে শ্রমিকদল নেতার পরিবার

চরফ্যাসনের প্রভাশালীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে শ্রমিকদল নেতার পরিবার


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ ২০২৬


 চরফ্যাসনের প্রভাশালীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে শ্রমিকদল নেতার পরিবার
ভোলা: বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে ইউনিয়নের শ্রমিকদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীরসহ একই পরিবারের ৬জনকে কুপিয়ে জখম বাড়ি ঘরে হামলা ভাঙচুরের ঘটনায় বিপাকে পরেছেন ওই নেতার পরিবার। মামলা তুলে নিতে আসামীদের অব্যহত হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার শ্রমিকদল নেতা বাদী হয়ে ১৫ জনকে আসামী করে চরফ্যাসন সিনিয়র জুডিশিয়াল আলাদতে মামলা দায়ের করে করেন। বিজ্ঞ আদালত ওই মামলায় শশীভূশন থানা পুলিশকে রেকর্ড ভুক্ত করা জন্য নির্দেশ দেন। কিন্ত থানা পুলিশ মামলা দায়ের তিন দিন পেরিয়ে গেলেও মামলাটি রের্কড ভুক্ত না করার কারনে ক্ষিপ্ত আসামীরা মামলা তুলে নিতে তাদের হুমকি ধামকি অব্যহত রেখেছেন। আসামীদের হুমকি ধামকিতে পালিয়ে বেড়াচ্ছে বাদীর পরিবার। বাদীর দাবী দক্ষিণ আইচা থানা পুলিশের সাথে আসামীদের সখ্যতা থাকার কারনে তার দায়ের করা মামলাটি রেকর্ডভুক্ত করেতে থানা পুলিশ হড়িমাশি করছেন।
ঢালচর ইউনিয়ন শ্রমিকদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর জানান, মঙ্গলবার বিকালে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডে টিউবওয়েল থেকে পানি নেয়াকে কেন্দ্র করে প্রভাবশালী কাদের মাঝির মেয়ের সঙ্গে তার পুত্রবধুর তর্ক হয় । ওই তর্কের জের ধরে তার দলবল তার পরিবারের সদস্যকে কুপিয়ে জখম করে এবং হামালা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ওই দিন সন্ধ্যায় চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। প্রভাবশালীদের চাপে তিনি থানায় মামলা দিতে না পেরে গত বৃহস্পতিবার চরফ্যাসন সিনিয়র জুডিশিয়াল আলাদতে ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করে করেন। বিজ্ঞ আদালত ওই মামলায় শশীভূশন থানা পুলিশকে রেকর্ড ভুক্ত করা জন্য নির্দেশ দিলেও তিন দিন পেরিয়ে গেলেও মামলাটি রের্কড ভুক্ত না করার কারনে ক্ষিপ্ত আসামীরা মামলা তুলে নিতে তাদের হুমকি ধামকি অব্যহত রেখেছেন। এমন কি দক্ষিণ আইচা থানা পুলিশ প্রতিপক্ষের সাথে আতাঁত করে তাদের একটি লিখিত অভিযোগ নিয়ে তাদেরকে হয়রানী করছেন। কিন্ত তাদের দায়ের করা মামলাটি বিজ্ঞ আদালত এফআইআর করতে নির্দেশ দিলেও কোন কর্ণপাত করছেনা পুলিশ।
স্থানীয়রা জানান, কাদের মাঝি , মোক্তার ফরাজী , হুমায়ুয়নসহওই চক্র ঢাল চরে চাঁদাবাদী জমিদখল, গাছ চুরিসহ নানান অপকর্মে জড়িত । তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে ঢাল চরের মানুষ। কাদের মাঝির গটফাদার মোক্তার ফারাজীর নানে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। থানা পুলিশে সাথে তার সখ্যতা থাকায় তাকে গ্রেফতার করছেনা পুলিশ। এসব লুটপাটকারী চক্রকে গ্রেপ্তার করে আইনের আওয়াতার আনার দাবী জানান এলাকা বাসী।
অভিযুক্ত কাদের মাঝি জানান, কল থেকে পানি আনতে গেলে আমার মেয়ে সুবর্ণার পালি ফেলে দিলে তর্কের ঘটনা ঘটে। পরে তাদের সাথে হাতাহাতি হয়। তারা মামলা করেছে শুনেছি। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।
দক্ষিণ আইচা থানার ওসি মো. আহসান কবির জানান, এফ আইআররের জন্য আদালত থেকে একটি মামলা থানায় এসেছে। মামলাটি দ্রুত সময়ের মধ্যে রেকর্ড ভুক্ত করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০২:৫৫   ১৬৫ বার পঠিত  |