![]()
টাঙ্গাইল: ভূঞাপুরে আওয়ামীলীগ নেতার প্রাইভেট কারে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় আগুন পুড়িয়ে দেয়া হয়েছে। পজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার উপজেলার কয়েড়া গ্রামে ইফতারের দাওয়াত খেতে যান।
সেখানে তিনি তার প্রাইভেট কারটি স্কুল মাঠে রেখে যান। এসময়ে কে বা কারা কার গাড়িটিতে আগুন দিলে এটি সম্পূর্ণ রূপে পুড়ে যায়। প্রাইভেট কারের মালিক দুলাল হোসেন চকদারের সাথে যোগাযোগ করা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান এবং থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।থানা অফিসার ইনচার্জ মো সাব্বির রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৯:৩০ ১৮৭ বার পঠিত | ● আ'লীগ নেতার ● আগুন ● গাড়ি ● ভূঞাপুর