ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় দুই হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ইয়াহইয়া ফাউন্ডেশন

হাতিয়ায় দুই হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ইয়াহইয়া ফাউন্ডেশন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬


 হাতিয়ায় দুই হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ইয়াহইয়া ফাউন্ডেশন
নোয়াখালী: হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মাষ্টার মোহাম্মদ ইয়াহ্ইয়া ফাউন্ডেশন । বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী প্রায় দুই হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়। উপজেলা তমরদ্দি ইউনিয়নের খিরোদিয়া গ্রামে মাস্টার ইয়াহইয়া মাদ্রাসা মাঠে এই বিতরণ কার্যক্রম করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, সভাপতি মহি উদ্দিন হেলাল চৌধুরী, কোষাধ্যক্ষ ফারুক চৌধুরী, হাফেজ মাওলানা আকবর আলী এবং অন্যান্য সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে তমরদ্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় দুই হাজার লোকের তালিকা প্রস্তুত করা হয়। তালিকায় থাকা লোকজনকে লাইনে দাড় করিয়ে বিতরণ করা হয় ঈদ সামগ্রী। মহিলাদের দেওয়া হয় শাড়ি ও পুরুষদের দেওয়া হয় নগদ অর্থ।

এই বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ মিনহাজ উদ্দিন বলেন, আমারা নিজস্ব অর্থায়নে চেষ্টা করি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এই ফাউন্ডেশনের মুল উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ইতিমধ্যে অনেক অসহায় পরিবারকে নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফাউন্ডেশনটি শুধুমাত্র সামাজিক সহায়তা নয়, বরং একটি হাফেজি মাদ্রাসা, একটি নূরানী মাদ্রাসা এবং একটি কাওমী মাদ্রাসা পরিচালনা করে আসছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:৪০   ৯৪ বার পঠিত  |