ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২১ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় ফ্যামিলি কার্ড নিয়ে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে শোকজ

দশমিনায় ফ্যামিলি কার্ড নিয়ে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে শোকজ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২১ মার্চ ২০২৬


 দশমিনায় ফ্যামিলি কার্ড নিয়ে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে শোকজ

পটুয়াখালী: দশমিনা  উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ্ আলম শানুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। গত বুধবার,১৮ মার্চ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়। আজ শুক্রবার সকালে শোকজ নোটিশ পাওয়ার কথা জানান শাহ আলম।
নোটিশে বলা হয়, ‘যারা বিএনপির এই মিটিংয়ে আসেনি, তারা পারিবারিক কার্ড পাবে না’ বক্তব্য দিয়ে শাহ্‌ আলম শানু জনমনে বিভ্রান্তি তৈরি করেছেন এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না-মর্মে সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়।
’‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’।

এর আগে দশমিনায় এক ইফতার মাহফিলে বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না বলে মন্তব্য করেন শাহ্ আলম শানু । তিনি বলেন, ‘যারা আজকের মিটিংয়ে আসেনি, তাদের ছবি তুলে রাখুন। যারা এই মিটিংয়ে আসেনি, তারা পারিবারিক কার্ড পাবে না।’ তাঁর এই বক্তব্য গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা সমালোচনার মুখে পড়ে। এ বক্তব্য নজরে পড়লে বুধবার রাতে জেলা বিএনপি জরুরি বৈঠক করে শাহ্‌ আলমকে শোকজ নোটিশ দেয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু বলেন, ‘আমি আজ সকালে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত কাগজ পেয়েছি। যথাসময়ে উপস্থিত হয়ে জবাব দাখিল করব।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান টোটন বলেন, দশমিনা উপজেলা বিএনপি নেতার বক্তব্য সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল।
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, বিএনপি নেতা শাহ্ আলম শানুর জবাব দাখিলের পর জেলা বিএনপি পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১৬:০৬   ৮৪ বার পঠিত  |