ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৩ মার্চ ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে অর্থদণ্ড

ভেড়ামারায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে অর্থদণ্ড


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬


ভেড়ামারায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে অর্থদণ্ড
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া পান বাজার এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে পেট্রোল বিক্রি করার অপরাধে “তারিক ষ্টোর” কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এবং গোলাপনর সেন্টার মোড়ে হাবিব ষ্টোরকে অবৈধভাবে ৩০০ টাকা দরে পেট্রোল বিক্রয়ের দায়ে তার ঘরে মজুতকরণ ১০ বোতল পের্ট্রোল সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জনতার মধ্যে ১২০ টাকা দরে বিক্রয় করে দেন।

এই অভিযানটি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইনের আওতায় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার বলেন, ঘটনাটি সাম্প্রতিক বাজার তদারকি অভিযানের অংশ।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি (প্রতি লিটার ২৮০ টাকা) দরে পেট্রোল বিক্রি করা। বর্তমানে বাংলাদেশে প্রতি লিটার পেট্রোলের নির্ধারিত দাম ১১৮–১২০ টাকার আশেপাশে।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগে আরও বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। ভোক্তা হিসেবে কোনো দোকানে বাড়তি দাম দাবি করলে আপনি সরাসরি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ জানাতে পারেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৫   ৪৮ বার পঠিত  |