ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
প্রচ্ছদ » খুলনা » কয়রায় দাম্পত্য বিরোধে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

কয়রায় দাম্পত্য বিরোধে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬


কয়রায় দাম্পত্য বিরোধে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

খুলনা: কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং এলাকায় দাম্পত্য বিরোধের জেরে ফজলু গাজী (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী খুকুমণিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয় সূত্র জানায়, স্বামী–স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিনও তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই নারী স্বামীর অণ্ডকোষ চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফজলু গাজী।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত স্ত্রী খুকুমণিকে আটক করে থানায় নেওয়া হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:০৬   ১০৫ বার পঠিত  |