ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

মঠবাড়িয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬


 মঠবাড়িয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

পিরোজপুর: মঠবাড়িয়ায় আজ মঙ্গলবার দুপুরে কৃষকদের মাঝে ২০২৫ - ২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম (অতিরিক্ত পরিচালক) লিগ্যাল এন্ড সাপোর্ট সার্ভিসেস ডি এই খামারবাড়ি ঢাকা, হারুন আর রশিদ (অতিরিক্ত উপ -পরিচালক) উদ্ভিদ সংরক্ষণ ডি এই খামারবাড়ি পিরোজপুর।

এছাড়াও মঠবাড়িয়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য আলহাজ্ব কে এম হুমায়ুন কবীর সহ বিএনপি নেতারা ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়া উপজেলা কৃষি অফিসার কামরুন্নেসা সুমি জানান, পর্যায়ক্রমে ৩৫০০ কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ড্যাব স্যার, ১০ কেজি এম ও পি সার প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষকদের মাঝে বিতরণ করা হবে ।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৮   ৪০ বার পঠিত  |