ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় জুয়া খেলার আসর থেকে ১৩ জন গ্রেফতার

ভেড়ামারায় জুয়া খেলার আসর থেকে ১৩ জন গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬


ভেড়ামারায় জুয়া খেলার আসর থেকে ১৩ জন গ্রেফতার
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়।

বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকেল ৩টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার একটি চৌকস দল উপজেলার মধ্যবাজার ট্রাক চালক সমবায় সমিতির অফিসে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জুয়া খেলারত অবস্থায় ১৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মজিবর মন্ডল (৩২), শ্রী সনাতন বিশ্বাস (৩৫), মোঃ মিজানুর রহমান ওরফে শাহিন (৪৭), মোঃ বিশু (৪৫), মোঃ নজরুল ইসলাম (৩৫), মোঃ সোহাগ হোসেন (৩৯), আঃ মিঠুন মন্ডল (৩৩), মোঃ বাবু হোসেন (৩৫), মোঃ আকমল হোসেন (৪৭), মোঃ মহির উদ্দিন (৪৭), মোঃ রফিকুল ইসলাম (৫৪), মোঃ নুরুল ইসলাম (৪৮) এবং মোঃ এনামুল শেখ (৪৬)। তাদের সকলের বাড়ি কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায়।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের কাছ থেকে সর্বমোট ২৯ হাজার টাকা, ৫২ কার্ডের ২ সেট তাস এবং একটি কালো-ছাই রঙের রেক্সিন কাপড় উদ্ধার করা হয়, যা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ভেড়ামারা থানায় নিয়মিত মামলা (নং-২৪, তারিখ: ২৫/০৩/২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:০৫:৩৪   ২৬৪ বার পঠিত  |