ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬


 ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

টাঙ্গাইল: ভূঞাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান এর সভাপতিত্বে অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন, অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো. চাঁদ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা প্রাণী কর্মকর্তা স্বপন চন্দ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সাবেক কমান্ডার মো. নূরুল আমিন নান্নুসহ, মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। তাদের এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে সম্মাননা প্রদান করা হয়। এ সময় কয়েকজন মুক্তিযোদ্ধা তাদের স্মৃতিচারণ করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:৩৫   ৭৯ বার পঠিত  |