ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার ঘুষ নিলেন কৃষক দল নেতা

ভূঞাপুরে আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার ঘুষ নিলেন কৃষক দল নেতা


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬


 ভূঞাপুরে আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে কৃষকদল নেতার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

টাঙ্গাইল: ভূঞাপুরে ভূমিহীনদের জন্য বরাদ্দ আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে স্থানীয় কৃষকদলের এক নেতার বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ ওঠেছে। অভিযুক্ত মিনহাজ ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়ন কৃষকদলের সভাপতি। জানা যায়, উপজেলার পাছতেরিল্যা গ্রামের মো. আজাদ হোসেনের ছেলে ভূমিহীন নুর আলম আশ্রয়ন প্রকল্পের একটি ঘর পেতে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে প্রশাসন উপজেলার সানেকবয়ড়া এলাকায় একটি খালি ঘরের তথ্য পায়। তবে ঘর বরাদ্দের প্রক্রিয়াকে কেন্দ্র করে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, ওই ঘরের পূর্বের বাসিন্দা এক বৃদ্ধ মারা যাওয়ার পর সেটি খালি থাকায় সুযোগ নেয় একটি চক্র।

ফলদা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মিনহাজ ও পাছতেরিল্যা গ্রামের দুলাল তালুকদার যোগসাজশে এক স্বামী পরিত্যক্ত নারীর কাছ থেকে ঘর পাইয়ে দেয়ার আশ্বাসে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। একইভাবে, গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বাসিন্দা কালাম নামের এক ব্যক্তি অপর এক প্রতিবন্ধী নারীর কাছ থেকে একই ঘর পাইয়ে দেয়ার কথা বলে ২০ হাজার টাকা নেন বলেও অভিযোগ পাওয়া গেছে। কৃষকদল নেতা মিনহাজ কালামকে সাথে নিয়ে ঘরটি তাদের দখলে রাখতে তালা ঝুলিয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী দুই নারী জানান, “আশ্রয়নের ঘর পাইয়ে দেয়ার কথা বলে আমাদের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা নেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ঘর পাইনি।”

অভিযুক্ত মিনহাজ ঘরে তালা দেয়ার কথা স্বীকার করে বলেন, এই ঘরটি আমাদের গ্রামের এক প্রতিবন্ধীকে বরাদ্দ দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি। আবেদনের কোন ফলাফল না পেয়ে ঘরে তালা দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুব হাসান জানান, টাকা লেনদেনের বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৮:৩১   ১৪৪ বার পঠিত  |