ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে যানবাহন সংকটে যাত্রীদের ভোগান্তি চরমে

ভূঞাপুরে যানবাহন সংকটে যাত্রীদের ভোগান্তি চরমে


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬


ভূঞাপুরে যানবাহন সংকটে যাত্রীদের ভোগান্তি চরমে

টাঙ্গাইল: ভূঞাপুরে পবিত্র ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে তীব্র যানবাহন সংকটে পড়েছেন কর্মজীবী মানুষ। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণপরিবহনের স্বল্পতার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
শনিবার (২৮ মার্চ) ভূঞাপুরে বাসস্ট্যান্ডে সকাল থেকে দীর্ঘ অপেক্ষায় থাকতে দেখা যায় অফিসগামী মানুষদের। পর্যাপ্ত বাস না থাকায় অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ সিএনজি কিংবা মোটরসাইকেলের ওপর নির্ভর করছেন। অপরদিকে জ্বালানি সংকটে পড়েছে গাড়ীগুলো। পাম্পগুলো তেল সরবরাহ করতে না পারায় বাস, মোটর সাইকেল, মাইক্রোবাস বসে আছে।
বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন ও অফিসার (ইনচার্জ) মো. সাব্বির রহমান ভূঞাপুর বাসষ্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। চালকদের সর্তক করে বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে জরিমানা করা হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৭:৪৯   ১০৬ বার পঠিত  |