
পাবনা: সুজানগরে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক শান্তি বিকাশে স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, স্কুল শিক্ষক-শিক্ষিকা এবং ফোরাম নেতা নেত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিসিডিবি-সিপিআরপি জালালপুর পাবনার আয়োজনে সোমবার সুজানগর সিসিডিবির প্রশিক্ষণ কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিসিডিবির এরিয়া ম্যানেজার রিচার্ড দোবে এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার পাত্রাস মুর্মু এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার সাইদুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ, বিআরডিবির চেয়ারম্যান ইয়াকুব আলী, পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, আলাউদ্দিন আলাল, সিসিডিবির সমাজ সংগঠক আলমগীর হোসেন ও ফোরাম সদস্য হাওয়া খাতুন প্রমুখ।
এন/ এন
বাংলাদেশ সময়: ১৮:৩৩:৩২ ২০০ বার পঠিত | ● মতবিনিময় সভা ● সুজানগর