![]()
ঠাকুরগাঁও: জেলায় ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ নিয়োগ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ নিয়ম মেনে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি সকলকে প্রতারণার ফাঁদে পা না দেয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির চলবে না। কেউ তদবির করলে সে নিজেই বাদ পড়বে। কেউ টাকা দিলে সেই টাকা আমার কাছে পৌঁছাবে না”। তাই কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) আব্দুল হাই সরকার, সহকারী পুলিশ সুপার ইফতেখারুল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম, এসআই আব্দুল হালিম, সমাজসেবক জিল্লুর রহমান চৌধুরী, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং গ্রাম পুলিশ সদস্য।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২০:৪৮ ১৫৭ বার পঠিত | ● জনসচেতনতা মূলক ● পীরগঞ্জ ● সভা