ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » কোনো ভাবেই জনগণের ভোগান্তির কারণ হওয়া যাবে না:আবু আশফাক এমপি

কোনো ভাবেই জনগণের ভোগান্তির কারণ হওয়া যাবে না:আবু আশফাক এমপি


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬


 কোনো ভাবেই জনগণের ভোগান্তির কারণ হওয়া যাবে না:আবু আশফাক এমপি

ঢাকা: দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -১(দোহারও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

আইনশৃঙ্খলা কমিটির আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ।

শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউএনও মো. মাঈদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে সংসদ সদস্য খন্বদকার আবু আশফাক বলেন, ‘প্রশাসনের প্রতিটি দপ্তর জনগণের টাকায় পরিচালিত। আমরা জনগণের সেবক। তাই কোনোভাবেই জনগণের ভোগান্তির কারণ হওয়া যাবে না।

তিনি সেবা প্রত্যাশীদের যেন অযথা হয়রানি বা বিলম্বের শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দোহার উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ঢাকা-১ আসনের সার্বিক উন্নয়নে সড়কের উপর বালু ব্যবসা বন্ধ, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি বন্ধ এবং জয়পাড়া জিরো পয়েন্ট থেকে সমস্ত যানজট নিরসনে কার্যকরী ভুমিকা পালনে সক্রিয় ভূমিকা নিতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। নিজের নির্বাচনী এলাকার মানুষের অধিকার রক্ষা করাকে তিনি তার প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক সাম্প্রতিক
আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন।
এ বিষয়ে দোহারে সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান টিপু জানান, উপজেলা প্রশাসনের আয়োজনের কোন অনুষ্ঠানের তথ্য ইউএনও জানান না। এবিষয়ে বার বার বলার পরও তিনি আমলে নেন না।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, রাজনৈতিক দলের নেতারা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৩   ২২২ বার পঠিত  |