ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৫ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে অভিযান চালিয়ে পেট্রোল ভর্তি ট্রাক আটক, নিলামে বিক্রি

দোহারে অভিযান চালিয়ে পেট্রোল ভর্তি ট্রাক আটক, নিলামে বিক্রি


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল ২০২৬


 দোহারে অভিযান চালিয়ে পেট্রোল ভর্তি ট্রাক আটক, নিলামে বিক্রি

ঢাকা: দোহার উপজেলায় জনতার রোষানলে পড়ে একটি পেট্রোল ভর্তি ট্রাক আটক করা হয়েছে। শনিবার রাত ৯.৩০ টার দিকে, দোহার উপজেলার জয়পাড়া করম আলীর মোড় এলাকায় ১০০০ লিটার অবৈধ পেট্রোলসহ একটি ট্রাক জনসাধারণ আটক করে।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ ও পুলিশ ফোর্স উপস্থিত হয়ে আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও জব্দকৃত পেট্রোল স্থানীয় দোহার ফিলিং স্টেশনে বিক্রির আদেশ দিয়ে বিক্রয়কৃত টাকা সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ প্রদান করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, অবৈধ মজুদদারীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং অভিযান চলমান থাকবে।

এন, আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:১৭   ১৩১ বার পঠিত  |