ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৫ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

কলাপাড়ায় ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল ২০২৬


 কলাপাড়ায় ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী: কলাপাড়ায় ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার,৪ এপ্রিল বিকেলে মহিপুর থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ রফিক হাওলাদার (৪২) ও মোঃ কুদ্দুস হাওলাদার (৩৫)।

তারা উভয়েই মৃত হাসেম হাওলাদারের ছেলে এবং মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের বাসিন্দা। এছাড়া আটক অপর দু’জন হলেন মোঃ শাহ আলম (২০) ও মোছাঃ শারমিন বেগম (১৯)। তারা মৃত আলম গাজীর সন্তান এবং কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত খান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:০০   ৭২ বার পঠিত  |