ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৮ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল ২০২৬


শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পাবনা: পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন নিশ্চিতে পাবনার চাটমোহরে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।বুধবার সকাল ১১টায় পাবনা স্যোশাল ডেভলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে উপজেলার অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়।

পাবনা স্যোশাল ডেভলপমেন্ট অরগানাইজেশনের সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেনের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সদর উদ্দিন, প্রধান শিক্ষক রবিউল করিম, সাংবাদিক পবিত্র তালুকদার, সাবেক যুবদল নেতা ফারুক হোসেন, কৃষকদল নেতা বাবু হোসেন, সমাজকর্মী সুমন নূর, ব্যবসায়ী মেহেদী হাসান সুজন, মাজেদ হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১১   ৬৯ বার পঠিত  |   

----