ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৮ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে সুতারপাড়া ইউপি নির্বাচনের প্রার্থী আজাদ

দোহারে সুতারপাড়া ইউপি নির্বাচনের প্রার্থী আজাদ


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল ২০২৬


 দোহারে সুতারপাড়া ইউপি নির্বাচনের প্রার্থী আজাদ

ঢাকা: আসন্ন ইউপি নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো.আজাদ মোল্লা। তিনি সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আনিছুর রহমান@ সুরুজ মোল্লার একমাত্র পুত্র। তার দাদার নাম মরহুম আব্দুল কুদ্দুস মোল্লা@চান মোল্লা। তিনি সুতারপাড়া ইউনিয়নের ঐতিয্যবাহী মোল্লা পরিবারের সন্তান।
সম্প্রতি আসন্ন ইউপি নির্বাচন ঘিরে সুতারপাড়া ইউনিয়নে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন প্রার্থীর ছবিসহ পোষ্ট লক্ষ করা যাচ্ছে। এতে ইউপি নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন ও তাদের পছন্দের ব্যক্তিদের নাম শোনা যায়।এরমধ্যে আলোচনায় শীর্ষে রয়েছেন সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আনিছুর রহমান@ সুরুজ মোল্লার একমাত্র ছেলে বিশিষ্ট সমাজসেবক মো.আজাদ মোল্লা। এছাড়াও সুতারপাড়ায় আরও বেশ কয়েক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
অবশেষে নিজের প্রার্থীতা জানান দিয়ে দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নবাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করেছেন মো.আজাদ মোল্লা। সুতারপাড়া ইউনিয়নকে সুখী-সুন্দর ও সমাজ নির্মানে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন বলে তিনি মনে করেন। তারই ধারাবাহিকতায় সুতারপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য আহবান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই এ বছর ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানান গনমাধ্যমকে। এছাড়াও ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
মো.আজাদ মোল্লার পিতা মরহুম আনিছুর রহমান@ সুরুজ মোল্লা ১৯৬৫ সালে সুতারপাড়া ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান(প্রেসিডেন্ট) নির্বাচিত হউন।অত:পর তিনি ১৯৭২ সাল পর্যন্ত চেয়ারম্যান পদে থেকে মানুষের সেবা করে যান। পরবর্তীতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে চেয়ারম্যান পদ থেকে সড়ে দাড়ান। তার পিতা সুরুজ মোল্লা দোহার থানা বিএনপি’র ফাউন্ডার মেম্বার ছিলেন।
আজাদ মোল্লা ১৯৬৬ সালের ২৯ ডিসেম্বর সুতারপাড়া মোল্লা পরিবারে জন্ম গ্রহন করেন।১৯৮৪ সালে তিনি মালিকান্দা স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ন হউন। পিতার মৃত্যু ও সাংসারিক ব্যায় মিটাতে আর পড়াশোনা এগোতে পারেন নি তিনি। এর আগে ২০২২ সালের ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন। আওয়ামীলীগের ভোটারবিহীন নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হউন।
আজাদ মোল্লা বলেন, ‘আমার কোনো রাজনৈতিক পদবী নেই।আমি সুতারপাড়া বাজার ও ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি ইউনিয়নের মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের কল্যাণে কাজ করে যেতে চাই।’
তিনি আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি সড়কের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন।তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন বলে তিনি দাবী করেন।

তিনি আরও জানান, সুতারপাড়া ইউনিয়নের উন্নয়নের লক্ষে দারীদ্রমুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাার্থী হচ্ছি। আমি আমার এলাকার মুরব্বী, ভাই-বন্ধু, মা-বোনসহ ইউনিয়নবাসীর নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।
উল্লেখ্য,করনাকালীন সময়ে সমাজের মানুষ যখন মানবেতর জীবন-যাপন করছিল, মানুষ যখন দুবেলা খেতে পারছিল না, ঠিক তখনই আজাদ মোল্লা ও তার পরিবারের অপরাপর সদস্যবৃন্দরা মানুষের পাশে এসে দাড়ান, ঘরে ঘরে খাবার পৌঁছে দেন, অসুস্থ রোগীকে চিকিৎসার ব্যবস্থা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩২   ৩৪০ বার পঠিত  |