ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় ২সহস্রাধিক দুঃস্থ মানুষ পেলো ফ্রি চিকিৎসা সেবা

পাইকগাছায় ২সহস্রাধিক দুঃস্থ মানুষ পেলো ফ্রি চিকিৎসা সেবা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


 পাইকগাছায় ২সহস্রাধিক দুঃস্থ মানুষ পেলো ফ্রি চিকিৎসা সেবা

খুলনা: বাংলাদেশের দক্ষিণের জনপদ খুলনার পাইকগাছা উপজেলায় অসহায় -দুঃস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১ এপ্রিল) সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের ভোলানাথ সুকদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পিস ফাউন্ডেশন ও নাহার এর সহযোগীতায় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন শামছুর রহমান ফাউন্ডেশন, সিরাতুল হুদা ট্রাস্ট, দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ও আইসিডির বাস্তবায়নে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পাইকগাছার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রায় ২ হাজারেরও বেশি নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং বিনামূল্য ঔষধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাতুল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর (অবঃ) মেসবাহুল ইসলাম, সদস্য সচিব ইকবাল হোসেন, আইসিডির প্রতিষ্ঠতা আশিকুজ্জামান(আশিক),শামসুর রহমান ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তামিম রায়হান,সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,
পিস ফাউন্ডেশন ও নাহার এর সদস্যবৃন্দ, ফিরোজ আহমেদ,সোহেল আহমেদ,জাহিদুল ইসলাম,রুহুল কুদ্দুস, হারুন-অর-রশিদ ও জাকির হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
রোগী উমা রানী বলেন, আমি গোপালপুর থেকে চিকিৎসা নিতে এসেছি, শুনেছি এখানে ভালো ডাক্তার এসেছে। আমার সমস্যা দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছি।
চিকিৎসা সেবা নিতে আসা বৃদ্ধ তাজ উদ্দীন ও নবী বিবি সহ একাধিক রোগীরা বলেন, দীর্ঘদিন ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলাম। শুনলাম বাইরে থেকে বড়বড় ডাক্টার আসছে তাই চিকিৎসা নিতে আসলাম। ডাক্তার দেখার পর সাথে ফ্রি ওষুধ ও দিয়েছে।
এসময় বক্তরা বলেন, খুলনার এই উপকূলীয় অঞ্চলের মানুষ ভৌগোলিক কারণেই উন্নত চিকিৎসাসেবা থেকে অনেকটা বঞ্চিত। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করা ইবাদতেরই অংশ। স্বেচ্ছাসেবী সংগঠন শামছুর রহমান ফাউন্ডেশন,সিরাতুল হুদা ট্রাস্ট ও সহযোগী সংগঠনগুলোর এই ক্ষুদ্র প্রয়াস আজ শত শত মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আমরা চাই প্রতিটি নাগরিক যেন তার মৌলিক স্বাস্থ্য অধিকার ফিরে পায়।প্রান্তিক জনপদের জীবনমান উন্নয়নে তাদের এই মানবিক প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৪৫   ১১৪ বার পঠিত  |