![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের তালগাছিয়া মাঠে স্থানীয় যুব সমাজের আয়োজনে আজ শনিবার (১০ এপ্রিল) বিকেলে ঘোর দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রংয়ের ১২টি ঘোড়া এতে অংশ নেয়। প্রতিযোগীতা দেখতে বিভিন্ন বয়সী দর্শাণার্থী মাঠের চর্তুদিকে ভীর জমায়। সকাল থেকে এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়েছে ঘোড় দৌড় প্রতিযোগীতা।
আয়োজক প্রবাসী তুহিন মিয়া জানান, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ঐহিত্যবাহী খেলাগুলো আয়োজন করেন। এ থেকে আমরা স্থানীয় যুব সমাজ সবার সহযোগীতায় এ প্রতিযোগীতার আয়োজন করি। দৌড় প্রতিযোগীত শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৪২:০৩ ৫১ বার পঠিত | ● কাঁঠালিয়া ● ঘোর দৌড় ● প্রতিযোগীতা
----