ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ৪ দিন ব্যাপী বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা

ভূঞাপুরে ৪ দিন ব্যাপী বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল ২০২৬


 ভূঞাপুরে ৪ দিন ব্যাপী বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা

টাঙ্গাইল: ভূঞাপুরে বাংলা বর্ষবরণ ও মেলা উদযাপন কমিটির উদ্যোগে ও ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ৪ দিন ব্যাপী বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলার মঙ্গলবার (১৪ এপ্রিল) শুরু হচ্ছে।

ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। ৪ দিনের এই মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন, স্থানীয় সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া।
সভাপতিত্ব করবেন, অধ্যক্ষ হাসান আলী সরকার, অধ্যাপক আখতার হোসেন খান, উদযাপন কমিটির সদস্য সচিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি জলিল আকন্দ ও নাট্যাভিনেতা আব্দুল করিম খান।
স্বাগত বক্তব্য রাখবেন, উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু।

প্রতিদিন বাংলা হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হবে।

উদযাপন কমিটির আহবায়ক সেলিমুজ্জামান সেলু বলেন, বাঙালির ইতিহাস ও ঐতিহ্য রক্ষা এবং নতুনদের পরিচিত করতে আমরা এ আয়োজন করেছি।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি জলিল আকন্দ বলেন, দীর্ঘদিন যাবত এই বাংলা বর্ষবরণ ও মেলা চলে আসছে। এটি পুরাতন ও নতুনের মেইল বন্ধন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩২:৫২   ৮১ বার পঠিত  |