
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার ঐহিত্যবাহী কৈখালী গরুর বাজারটি দীর্ঘ ১২ বছর পর চালু হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) স্থানীয় বিএনপির উদ্যোগে পুনরায় গরুর বাজারটি চালু হয়েছে। এতে বাজারের পুরানো ঐহিত্য ফিরে আসবে । সপ্তাহের বুধ ও রোববার কৈখালী হাটের দিন। বাজারটি চালু হওয়ায় বাজারের ব্যবসায়ীরা বিষণ খুশি। এক সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত পাইকার এখানে আসতো। অসংখ্য গরু বেচা কেনা হত।
গরু ও পাইকারের হাক ডাকে বাজারটি সরগরম ছিল। গরুর হাটকে কেন্দ্র করে কৈখালী বাজারটি এক বড় ব্যবসায়ী বন্দরে পরিনত হয়। জানাগেছে উপজেলার ১নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের কৈখালী বাজারটি প্রাচীন ও ঐহিত্যবাহী গরুর বাজার। সর্বশেষ ২০১৩ সালে স্থানীয় একটি প্রভাবশালী মহলের কারণে গরুর বাজারটি বন্ধ হয়ে যায়। সেই থেকে বাজারটি বন্ধ ছিল। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বাজারটি চালু করার উদ্যোগে বাজারটি পুনরায় চালু হয়। প্রথম দিন একটি গরু বিক্রি হয়। মো.ফোরকান ফকিরের গরুটি কিনে নেন শিল্পী বেগম নামের এক নারী।
বাজারের গরু ব্যবসায়ী সোহরাব হোসেন খান জানান, গরুর বাজারটি চালু হওয়ায় ব্যবসায়ীরা বিষণ খুশি। এ অঞ্চলের অনেক মানুষ গরুর ব্যবসার সাথে জড়িত। বাজারটি বন্ধ থাকায় অনেক গরু ব্যবসায়ী অন্য পেশায় চলে গেছে। বাজারের ব্যবসায়ী দিলিপ চন্দ্র জানান, যখন গরুর বাজার বসতো তখন আমাদের সকলের ব্যবসা প্রতিষ্ঠানে বেচাকেনার ধুম ছিল। বন্ধ হয়ে যাওয়া বাজারের মুদি মনোহরি হোটেল ব্যবসাসহ সকল ব্যবসায় ধস নামে। এখন আবার বাজারটি চালু হওয়ায় ব্যবসা ভালো জমবে।
বাজারের ইজারাদার ও ব্যবসায়ী মিজানুর রহমান জানান, কৈখালী গরুর বাজারটি ঘিরে এ বাজারের ব্যবসার প্রসার ঘটে। হঠাৎ একটি মহলের কারণে বাজারে গরু বেচা কেনা কমে যায়। এক পর্যায় বাজারটি বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তা আবার বাজারটি চালু করতে পেরে বিষণ ভালো লাগছে। আশা করছি কৈখালী গরুর বাজারের হারানো ঐহিত্য আবার ফিরে আসবে।প্রথম নারী ক্রেতা শিল্পী বেগমকে বাজার কমিটি একটি মোবাইল ফোন উপহাড় দেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩১:০৮ ৩৩ বার পঠিত | ● কাঁঠালিয়া ● চালু ● পুনরায় ● বাজার