ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে তিন সাংবাদিককে অবরুদ্ধ করার ঘটনার বিচার দাবীতে মানববন্ধন

নবীনগরে তিন সাংবাদিককে অবরুদ্ধ করার ঘটনার বিচার দাবীতে মানববন্ধন


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


নবীনগরে তিন সাংবাদিককে অবরুদ্ধ করার ঘটনার বিচার দাবীতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে বাংলা টিভি ও প্রতিদিনের বাংলাদেশ এর অনুসন্ধানী সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, গ্রীন টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি এসএম অলিউল্লাহ-কে সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহকালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার (১৭/০৪)নবীনগর প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সমাজ ও সুধী সমাজের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন সাংবাদিক সফর আলী।বক্তব্য রাখেন সাংবাদিক মো. তাজুল ইসলাম, আব্দুল হাদী, হুমায়ুন কবির, কয়েছ আহমেদ বেপারী, ফরিদ আহমেদ, আনোয়ার বিন খলিলুর, খলিল পরদেশী, মিঠু সূত্রধর পলাশসহ সাংবাদিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ।

উল্লেখ্য নবীনগর পৌর সদর ভূমি অফিসে বৃহস্পতিবার(১৬/০৪) ওই তিন সাংবাদিক খারিজ সংক্রান্ত তথ্য জানতে যান। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে তাদের সাথে খারাপ আচরণ করে ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. সামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান তিন সাংবাদিককে অফিসের ভেতর ‘তালাবদ্ধ’ রেখে বেরিয়ে যান। এসময় ভূমি অফিসে সেবা নিতে আসা অন্যান্য সেবা গ্রহীতারাও ভেতরে আটকা পড়েন।

পিয়াল হাসান রিয়াজ বলেন,নবীনগর বাজারের আলমাস মিয়া নামের এক ব্যবসায়ী সহকারী ভূমি কর্মকর্তা সামসুদ্দোহার কাছে একটি জমির খারিজ করতে এলে, তিনি (সামসুদ্দোহা) ৪০ হাজার টাকা ঘুষ চাওয়ার একটি অভিযোগ পাই। এ বিষয়টি জানতে এলে ওই উপসহকারী ভূমি কর্মকর্তা ও তার লোকজন প্রথমে আমাদের একজনের মোবাইল কেড়ে নেন। পরে অফিসের ভেতর আমাদেরকে ‘তালাবদ্ধ’ রেখে ওরা চলে যান। ফলে ভেতরে আমরা একঘন্টা আটক থাকি।

এ ব্যাপারে উপসহকারী ভূমি কর্মকর্তা সামসুদ্দোহার সাথে বিষয়টি জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন,ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে তালা খোলার ব্যবস্থা করি। তালা দেওয়ার বিষয়টি দুঃখ জনক ও ন্যাকার জনক ঘটনা। এ বিষয়টি জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক স্যারকে অবগত করা হয়েছে। আমরা উভয় পক্ষের বক্তব্য শুনে,তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৪৬   ১১০ বার পঠিত  |