ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দশমিনা গ্রেফতার এড়াতে পালানোর সময় আহত,গাঁজা উদ্ধার

দশমিনা গ্রেফতার এড়াতে পালানোর সময় আহত,গাঁজা উদ্ধার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬


 দশমিনা গ্রেফতার এড়াতে পালানোর সময় আহত,গাঁজা উদ্ধার

পটুয়াখালী: দশমিনা উপজেলায় গ্রেফতার এড়াতে পালানোর সময় আহত হয়েছেন এক মাদক কারবারি। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার নলখোলা বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোঃ হাসান (স্থানীয়দের মতে ইমাম হোসেন নামে পরিচিত) উপজেলার দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাহবুলের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশের একটি দল এসআই গোবিন্দ চন্দ্রের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় হাসান মাদক বিক্রি করছিলেন। পুলিশ উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে পাশের একটি হোটেলের সামনে কাঁচের ওপর পড়ে গুরুতর আহত হন।
পরে ঘটনাস্থল থেকে তার কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাকে প্রথমে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তিথি রায় জানান, তার ডান হাতের কবজির ওপর গভীর কাটা রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, “মাদক বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে তিনি আহত হন। তাকে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:০৯   ৯৬ বার পঠিত  |