ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » ঘুষ চাওয়া সেই ভূমি কর্মকর্তা ষ্ট্যান্ড’ রিলিজ!

ঘুষ চাওয়া সেই ভূমি কর্মকর্তা ষ্ট্যান্ড’ রিলিজ!


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬


ঘুষ চাওয়া সেই ভূমি কর্মকর্তা ষ্ট্যান্ড’ রিলিজ!

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে দুর্নীতির উপর তর্থ সংগ্রহ করতে গিয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব)মো.সামসুদ্দোহার ৩ সাংবাদিককে তালাবদ্ধ করে অবরুদ্ধ রাখার ঘটনায় তাকে ষ্ট্যান্ড’ রিলিজ করা হয়েছে। বিষয়টি আজ রবিবার (১৯/০৪) সকালে আজকের রুপান্তরকে নিশ্চিত করেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার। তিনি জানান, জেলার নাসিরনগর উপজেলার দুর্গম অঞ্চল গোয়ালনগর নামক স্থানে তাকে শাস্তিমূলক বদলী হিসেবে ‘ষ্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।

সদর ভূমি অফিসে গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাংলা টিভি’র প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীণ টিভির৷ প্রতিনিধি মমিনুল হক রুবেল ও বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মো. অলিউল্লাহ এ তিন সাংবাদিক খারিজ সংক্রান্ত ঘুষ চাওয়ার বিষযে তথ্য জানতে যান। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. সামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান ওই তিন সাংবাদিককে অফিসের ভেতর ‘তালাবদ্ধ’ রেখে বেরিয়ে যান এসময় ভূমি অফিসে সেবা নিতে আসা অন্যান্য সেবা গ্রহীতারাসহ ওই তিন সাংবাদিক এক ঘন্টা ভেতরে আটকা পড়েন। পরে নবীনগরের ইউএনও মাহমুদুল হাসানের হস্তক্ষেপে তিন সাংবাদিক ওই অফিস থেকে মুক্তি লাভ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:০৭   ৮৫ বার পঠিত  |