![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিনটি গ্রামে অভিযান চালিয়েছেতিতাস গ্যাস ও জেলা প্রশাসন। গতকাল রোববার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযানে ১৮০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, রোববার (১৯ এপ্রিল) দুপুর একটা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দি, তিনগাঁও, ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী ও ছোট বিনাইরচর এলাকায় উপজেলা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে তিতাস ও জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ১৮০টি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের জানান, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এ অভিযান নিয়মিত চলবে। এ ধরনের অভিযান গ্যাসের অপচয় রোধ ও বৈধ গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করবে। পাশাপাশি বৈধ উপায়ে গ্যাস সংযোগ গ্রহণের জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:১৫:৩৮ ৪৫ বার পঠিত | ● আড়াইহাজার ● গ্যাস ● বিচ্ছিন্ন ● সংযোগ