![]()
গাজীপুর: আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উম্মোচনের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে ৬০ জন যুবক-যুবতী বিনামূল্যে নিবেন কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ। গতকাল মঙ্গলবার সকালে পৌর মিলনায়তনে প্রশিক্ষণের কার্যক্রম উদ্বোধন করেন পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম। কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভূক্তিকরণ কর্মপরিকল্পনা ও পিআরএপি এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পৌর এলাকার ৩০ জন যুবক-যুবতী সোনালী ব্যাংকের মোড় আজিজ কম্পিউটার সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণ নিবেন। পূর্বাঞ্চল মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ড্রাইভিং প্রশিক্ষণে ২৯ জন যুবক আর একজন যুবতী মোট ৩০ জন অংশ গ্রহণ করবে।
৩০ দিন তারা কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ করবে।
পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এ ধরণের প্রশিক্ষণ তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। তাই আমরা এলাকার যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি তারা সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে যার যার অবস্থানে এগিয়ে যাবে।
ই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তার, কালীগঞ্জ পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ প্রমুখ।
এন, আর
বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩২ ৪৩ বার পঠিত | ● ● কালীগঞ্জ ● ড্রাইভিং