![]()
নেত্রকোণা: গ্রাম পুলিশ বাহিনীর নারী সদস্যদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নির্ধারণে গবেষণার অংশ হিসেবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় তথ্য ও উপাত্ত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, ০৭ অক্টোবর ২০২৫ তারিখের স্মারকের আলোকে “গ্রাম পুলিশ বাহিনীর নারী সদস্যগণের চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায়” শীর্ষক গবেষণা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় তথ্য সংগ্রহের লক্ষ্যে এনআইএলজির যুগ্মপরিচালক (উপসচিব) এম. এম. ইমরুল কায়েস এবং প্রকাশনা কর্মকর্তা মোহাম্মদ আবদুল জলিল মল্লিক সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত থেকে তথ্য সংগ্রহ করেন।
গবেষণায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নারী ও পুরুষ গ্রাম পুলিশ সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিসহ প্রায় ৩০ জন তথ্য প্রদানকারী অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ গবেষণার মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীতে কর্মরত নারী সদস্যদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের পথ নির্ধারণ করা সম্ভব হবে, যা ভবিষ্যতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২১:২১:৩৭ ৮৬ বার পঠিত | ● কলমাকান্দায় ● গ্রাম পুলিশে ● নারী