ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » বোয়ালখালীতে পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীতে পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা


এম মনির চৌধুরী রানা,বোয়ালখালী,(চট্টগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬


বোয়ালখালীতে পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার ও জোটপুকুর সংলগ্ন বাদুরতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

তিনি জানান, কানুনগোপাড়া বাজারে ব্যক্তি মালিকানাধীন একটি পুকুর আংশিক অবৈধভাবে ভরাট করে দোকান নির্মাণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ধারায় নুর হোসেনের ছেলে মো. ইকবাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পুকুরের পাড় ব্যতীত অবৈধ স্থাপনা অপসারণের জন্য তাকে ৭ দিনের সময় দেওয়া হয়েছে।

অন্যদিকে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে জোটপুকুরের বাদুরতলা এলাকায় অবস্থিত তায়েফ ওয়েল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৩:০০   ৭৩ বার পঠিত  |