![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রæতি কর্মসূচি বাস্তবায়নে কৃষি সেচ সংকট মোকাবেলায় ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনের সংসদ নজরুল ইসলাম আজাদ খনন কর্মসূচির উদ্বোধন করেছেন।
আড়াইহাজার উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় মঙ্গলবার দুপুরে (২৮ এপ্রিল) নাব্যতা হারানো রামচন্দ্রদী এলাকা থেকে তিন হাজার ৫শ’ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। দুই কোটি ৬ লাখ ৩ হাজার আশি টাকা ব্যায়ে খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম ভ‚ইয়া প্রমুখ।
খাল খনন কর্মসূচি উদ্বোধন করে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন বলেন, বিগত সরকারের সময় খালের জন্য বরাদ্দ এলেও কোনো কাজ করা হয়নি। কাজ না করে বিল উঠিয়ে নিয়েছে আর ঠিকারদারাও এলাকা ছেড়ে পালিয়ে গেছে। বর্তমান সরকার যথাযথভাবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করবে। আড়াইহাজারের সকল খাল পর্যায়ক্রমে খনন করা হবে।
তিনি আরও বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি কৃষিনির্ভর। পানি সমস্যার সমাধান করতে পারলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ সময় কৃষকদের সমস্যার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানান তিনি।
নদী দুষণ নিয়ে স্থানীয় অভিযোগের ভিত্তিতে সাংসদ নজরুল ইসলাম আজাদ বলেন, মাধবদী নরসিংদী এলাকা থেকে কারখানার দুষিত বজ্র নদীতে ফেলার কারণে আড়াইহাজারের নদী খালের পানি একেবারে নষ্ট হয়ে গেছে। এ থেকে উত্তোরনের জন্য এমনকি স্থায়ী সমাধানের জন্য নারায়ণগঞ্জ ডিসি সাহেব নরসিংদী ডিসির সাথে এ ব্যপারে কথা বলে সমাধানের চেষ্টা করবেন। আমি ওই এলাকার সংসদ সদস্য খায়রুল কবির খোকন ভাইয়ের সাথেও কথা বলবো। যেখানে যা যা করা লাগে জনগণের স্বার্থে সব করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৯:০৭ ৪৬ বার পঠিত | ● আড়াইহাজার ● নজরুল ইসলাম আজাদ ● সাংসদ