ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে আবারও গ্রীল কেটে ডাকাতি, ৪৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

দোহারে আবারও গ্রীল কেটে ডাকাতি, ৪৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬


দোহারে আবারও গ্রীল কেটে ডাকাতি,  ৪৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
ঢাকা: দোহারের নারিশা পশ্চিম চর বেলতলা এলাকার ব্যাবসায়ী জামাল উদ্দিন তালুকদারের বসত বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।এ ঘটনায় বাড়ির গৃহকর্তা জামাল উদ্দিন জানান, দুই মেয়ে ও স্ত্রীর ব্যবহৃত ৪৫ ভরি স্বর্নালংকার,৩টি স্মার্ট ফোন ও নগদ ৩ লক্ষ টাকা অস্ত্রে মুখে ডাকাতদল লুটে নেয়।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে ভবনের গ্রীল কেটে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ভোর সকাল থেকেই ঘটনাস্থলে পৌঁছে ঘটনার আলামত সংগ্রহ করেছি। ধারণা করা হচ্ছে ডাকাতদল স্থানীয়।

এ ঘটনায় দোহার সার্কেলের এএসপি মো. শামিম হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শক করেছি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গৃহকর্তা জামাল তালুকদার বলেন, বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে মুখোশধারী ৮/৯ জনের একটি সশস্ত্র ডাকাতদল ভবনের গ্রিল কেটে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করেন।এ সময়ে সকলের হাত- পা বেধে আলমারিতে থাকা প্রায় ৪৫ ভরি স্বর্ণালংকার, জাহাজের ভাড়া বাবদ নগদ ৩ লাখ টাকা ও ৩টি স্মার্ট ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতদল চলে যাওয়ার পর আমাদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাদের উদ্ধার করেন।বিষয়টি তাৎক্ষণিক দোহার থানাকে জানালে পুলিশ টিম উপস্থিতি হউন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রতিবেশী প্রবাসীর স্ত্রী’রা জানান, এই এলাকায় প্রতিনিয়ত বখাটে টাইপের যুবকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এলাকায় মাদক ও বখাটেপনা যুবকদের উৎপাতের অভিযোগ করেও কোন সুরাহা পাই নাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:০০:৩৬   ১৯৫ বার পঠিত  |