ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় এনজিও থেকে ঋণের টাকার মেশিন চুরি, দিশেহারা কৃষক

আলফাডাঙ্গায় এনজিও থেকে ঋণের টাকার মেশিন চুরি, দিশেহারা কৃষক


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬


 আলফাডাঙ্গায় এনজিও থেকে ঋণের টাকার মেশিন চুরি, দিশেহারা কৃষক

ফরিদপুর: এনজিও থেকে ঋণের টাকার মেশিন চুরি হওয়ার পর দিশেহারা হয়ে পড়েছে ওই ভূক্তভোগী কৃষক। মঙ্গলবার রাতে উপজেলার দিগনগর মধুমতি নদীর চরে ফসলের মাঠ থেকে চুরির ঘটনা ঘটেছে। ভূক্তভোগী কৃষক জহুর শেখ উপজেলার গোপালপুর ইউনিয়নের দিগনগর গ্রামের বাসিন্দা।
প্রতি সপ্তাহে দিতে হয় ঋণের কিস্তি। মেশির চুরির পর পুরো পরিবার পড়েছে চরম অনিশ্চয়তায়।
কান্না জড়িত কন্ঠে জহুর শেখ বলেন, প্রায় ১০ একর জমি বর্গা নিয়ে পাট চাষ করেছি। এবছর বৃষ্টি না থাকার জন্য গত ১০ দিন আগে এনজিও থেকে ৯০ হাজার টাকা ঋণ নিয়ে একটি শ্যালো মেশিন কিনে বর্গা জমিতে স্থাপন করেছি। সেখানে সব মিলে অর্ধ লাখ টাকা খরচ হয়েছে। বুধবার সকালে প্রতিদিনের ন্যায় মেশিন চালাতে গেলে দেখতে পাই আমার মেশিনটি চুরি হয়েছে। পানির অভাবে এখন পাটক্ষেত ফেঁটে চৌচির হয়ে গেছে।

আমার সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অনেক স্বপ্ন ছিল পাট সেচ দেওয়া শেষ হলে ধান চাষ করবো এখন আমার সব স্বপ্নই শেষ হয়ে গেছে। বাড়িতে থাকে মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ে গেলাম। প্রতি সপ্তাহে দুই হাজার ৫০০ টাকা কিস্তি দিতে হচ্ছে জহুর শেখের।
লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১১:১১   ৩৯ বার পঠিত  |