![]()
বরিশাল: আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারকে বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান জেলা পরিষদের তহবিল থেকে আর্থিক সহযোগীতার চেক প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আরিফ সরদার, সহদর আউয়াল সরদার ও মান্নান সরদারকে জেলা পরিষদের তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তাদের হাতে তুলে দেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক আরিফ হোসেন ফিরোজ, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, জেলা যুবদলের সাবেক সদস্য মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান জুয়েল, আশ্রাফুল আলম বিপুল ও মহিলা দলের সাবেক সভাপতি কামরুন নাহার খুকু প্রমুখ।
উল্লেখ্য, ২৫ এপ্রিল রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আরিফ সরদার, দুই সহদর আউয়াল সরদার ও মান্নান সরদারের বসত ঘর অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে যায়। এতে তিনটি পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৭:৪১ ৪৭ বার পঠিত | ● আগৈলঝাড়া ● চেক প্রদান ● জেলা পরিষদ