ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৩ মে ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » গাঁজা ও ইয়াবাসহ বওলার পিচ্চি শাহীন গ্রেফতার

গাঁজা ও ইয়াবাসহ বওলার পিচ্চি শাহীন গ্রেফতার


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ মে ২০২৬


 গাঁজা ও ইয়াবাসহ বওলার পিচ্চি শাহীন গ্রেফতার

ময়মনসিংহ: ফুলপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ বওলা মাদক কারবারি ‘পিচ্চি’ শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মোঃ শাহীন মিয়া (২০) উপজেলার বওলা ইউনিয়নের জগনাথপুর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে। এলাকায় তিনি ‘পিচ্চি শাহীন’ নামে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মে) মধ্যরাতে একটি অভিযান চালিয়ে নিজ এলাকা থেকেই শাহীনকে আটক করা হয়।এ সময় তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান,গ্রেফতারকৃত শাহীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৩০   ১২৩ বার পঠিত  |