![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলা চার শতাধিক প্রান্তিক কৃষক-কৃষানীদের মাঝে বেসরকারি উন্নয়ণ সংস্থা ব্র্যাক বিনামুল্যে বীজ বিতরণ করেছে। আজ বুধবার (৬ মে) উপজেলা ব্র্যাক কার্যালয় ব্র্যাক সীড উদ্ভাবিত হাইব্রীড জাতের ধান (মুক্তি-১) এবং বিভিন্ন জাতের সবজীর বীজ বিতরণ করা হয়।
বিতরণ সভায় উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র আঞ্চলিক কর্মকর্তা বিশ^জিৎ চন্দ্র শীল, এলাকা ব্যবস্থাপক মো.মাজহারুল ইসলাম, কাঁঠালিয়া শাখা ব্যবস্থাপক জুলিয়া জেসমিন ও গৌরি শংকরসহ অন্যান্য কর্মকর্তারা।
কৃষকদের মাঝে দুই কেজি (মুক্তি-১) ধান, লাউ, ঢেরস, ঝিঙ্গা, পেপে, শসা, বেগুন, করলা, ধুন্দল, বরবটি, চাল কুমড়া, পুই ও ডাটাশাকসহ বেশ কয়েক প্রকার বীজ বিতরণ করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:০৩:৪০ ৫৩ বার পঠিত | ● কাঁঠালিয়া ● বিতরণ ● বিনামুল্যে ● বীজ