ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৬ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় রাস্তা মেরামতের কাজ পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা

আলফাডাঙ্গায় রাস্তা মেরামতের কাজ পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে ২০২৬


 আলফাডাঙ্গায় রাস্তা মেরামতের কাজ পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা
ফরিদপুর: আলফাডাঙ্গায় রাস্তার কাজ সরেজমিনে পরিদর্শন করলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ইলিয়াস মোল্লা। বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার গরানিয়া মোড় থেকে জয়দেবপুর সড়ক মোরামতের কাজ পরিদর্শন করেন।
এসময় সফরসঙ্গী হিসেবে ছিলেন, জামায়াত ইসলাম উপজেলা শাখার নায়েবে আমির উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম রিদওয়ানুন্নবী (রেদওয়ান), উপজেলা এলজিইডি প্রকৌশলী রাহাত ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ কামাল হোসাইন ও সেক্রেটারী এস,এম হাফিজুর রহমান প্রমুখ।
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ইলিয়াস মোল্লা বলেন, ফরিদপুর-১ আসন তথা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার উন্নয়ন চাই। আলফাডাঙ্গায় গ্রামীণ সড়কের রাস্তা করা হচ্ছে এ অঞ্চলে জনগনের কল্যানের জন্য। রাস্তার কাজে কোনো ত্রুটি না হয় সে জন্য সরেজমিনে পরিদর্শন করতে এলাম। আশা করি গ্রামীণ সড়কের এ রাস্তার কাজ ভালো ভাবে সম্পন্ন হবে। এসময় সংসদ সদস্য রাস্তার ব্যবহৃত ইটের পরিক্ষা করেন। কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৫:১৯   ৩৫ বার পঠিত  |