ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৬ মে ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ার আস্কর হাটের ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

আগৈলঝাড়ার আস্কর হাটের ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ৬ মে ২০২৬


আগৈলঝাড়ার আস্কর হাটের ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
বরিশাল: আগৈলঝাড়া উপজেলার আস্কর হাট সংলগ্ন ব্রিজ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী অবস্থায় ছিল। গতকাল বুধবার সকালে একটি মালবাহী মাহিন্দ্রা পারাপারের সময় মাঝখানের অংশ ভেঙে নিচে খালের মধ্যে পরে যায়। ফলে প্রতিদিন কয়েকটি গ্রামের ৫ সহ¯্রাধিক লোকের উপজেলা সদরসহ স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্নস্থানে যাতায়াত করা লেকজন ভোগান্তিতে পরেছে। ব্রীজটি দীর্ঘদিন ঝুকিপূর্ণ অবস্থায় থাকার কারনে গত ১ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে ব্রীজটি সংস্কারের জন্য আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এলজিইডি বিভাগে আবেদন করা হলেও দীর্ঘদিনে সংস্কার না হওয়ায় গতকাল ব্রীজটি ভেঙে পরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। আস্কর হাটের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, ওই সময় ব্যবস্থা নেওয়া হলে ব্রিজটি এভাবে ভেঙে পরে চলাচল বিচ্ছিন্ন হয়ে পরতো না।

হাটের ব্যবসায়ী শফিকুল ইসলাম ফারুক বলেন ব্রিজ সংস্কারের আবেদনের পরে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করলে ব্রিজটি এভাবে ভেঙেপরতো না ।

আস্কর হাট ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম হালদার সাংবাদিকদের জানান, প্রতিদিনের বাজারসহ সপ্তাহে দুইদিন হাট বসে। যদি দ্রুত ব্রিজটি সংস্কার না করা হয় তাহলে এলাকাবাসীসহ দূরদূরান্তের কোন ব্যবসায়ী মালামাল নিয়ে হাটে আসতে পারবেনা। বর্তমানে কৃষকরা পাকা ধান কেটে গন্তব্যে পৌছাতে ভোগান্তির স্বীকার হবে এবং শিক্ষার্থীরা যাতায়াতে ঝুকির মধ্যে পড়বে। একারনে এই হাটটি অচিরে ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে।

এবিষয়ে বাগধা ইউপি’র ৮নং ওয়ার্ডের মেম্বর প্রদীপ বাড়ৈ সাংবাদিকদের বলেন, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলীকে অবগত করেছি। তারা দ্রুত ব্যবস্থা নেবার আশ^াস দিয়েছেন।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, আস্কর হাটের ওই ব্রিজের বর্তমান অবস্থা সম্পর্কে শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে সংস্কার করার জন্য উর্ধতন কর্মকর্তার কাছে লিখিতভাবে জানাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, বিষয়টি আমি শুনেছি এবং উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩২   ৩০ বার পঠিত  |